প্রকাশিত: ৬:৪০ অপরাহন, মে ৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে মো. মাসুদ আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে থাকা মোহাম্মদ নাজির আহমেদ খানকে বদলি করে এপিবিএনের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।