Print

সারাদিন

কবে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস, জানালেন স্ত্রী

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্, মে ৬, ২০২৬

সারাদিন ডেস্ক

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের মতে, তিনি এখন পুরোপুরি আশঙ্কামুক্ত।

মঙ্গলবার (৫ মে) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার স্ত্রী আফরোজা আব্বাস জানান, সবকিছু ঠিক থাকলে আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে মির্জা আব্বাস চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। গত ১৪ এপ্রিল উন্নত ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

আফরোজা আব্বাস স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং জানিয়েছেন, তার বর্তমান শারীরিক অবস্থায় উদ্বেগের কিছু নেই।

Nagad
Nagad