প্রকাশিত: ৫:৪৩ অপরাহন, মে ৬, ২০২৬
সারাদিন ডেস্ক
পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, পদ্মা ব্যারাজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। আমরা খুব শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত নেব এবং আগামী একনেক সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।’
বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে কোন কোন কাজ সম্পন্ন করা হবে, সে বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। এ্যানি বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
এছাড়া আগামী ২৫ মে প্রধানমন্ত্রীর ফেনী সফরের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।