Print

সারাদিন

নোরা ফতেহির নতুন ভিডিও ‘বডি রোল’ ঘিরে তুমুল সমালোচনা

প্রকাশিত: ১২:০৪ অপরাহন, মে ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহির নতুন মিউজিক ভিডিও ‘বডি রোল’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

সম্প্রতি হানি সিংয়ের সঙ্গে জুটি বেঁধে প্রকাশিত এই ভিডিওতে নোরা ফতেহিকে অপ্সরার আদলে উপস্থাপন করা হয়েছে। সোনালি অলংকার ও খোলামেলা পোশাকে তার নাচের পারফরম্যান্স নজর কাড়লেও ভিডিওটি প্রকাশের পরই বিতর্ক তৈরি হয়।

দর্শকদের একাংশ দাবি করেন, ভিডিওটির ভিজ্যুয়াল স্টাইল ও নোরার সাজপোশাক নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ ‘লাভ, ডেথ অ্যান্ড রোবটস’-এর জনপ্রিয় পর্ব ‘জিব্যারো’র সঙ্গে মিল রয়েছে। বিশেষ করে অলংকার ও চরিত্র উপস্থাপনার সাদৃশ্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ নোরাকে ‘কপিক্যাট’ বলেও সমালোচনা করেছেন। বিষয়টি ঘিরে অনলাইন প্ল্যাটফর্মে চলছে ব্যাপক বিতর্ক।

তবে সমালোচনার জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নোরা ফতেহি। তিনি বলেন, ভারতীয় নান্দনিকতার ছোঁয়ায় এক অপার্থিব অপ্সরার রূপ ফুটিয়ে তুলতেই এই লুক তৈরি করা হয়েছে। তার মতে, সোনালি গয়না ও ভিজ্যুয়াল উপস্থাপনা পুরো কনসেপ্টকে আলাদা মাত্রা দিয়েছে।

অন্যদিকে ভিডিওটির পরিচালক প্রকাশ তিওয়ারি জানিয়েছেন, বিভিন্ন সিনেমা, পৌরাণিক গল্প ও অ্যানিমেশন থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। তবে ভিডিওটির গল্প ও নির্মাণশৈলী সম্পূর্ণ আলাদা বলে তিনি দাবি করেন।

Nagad
Nagad

এদিকে সাজপোশাকের ক্ষেত্রে ‘জিব্যারো’ থেকে কিছুটা অনুপ্রেরণা নেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন।