প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫
সারাদিন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ী সদর আমলী আদালতে ধর্ম অবমাননার অভিযোগে চলমান একটি মামলায় আসামীদের বিরূদ্ধে তদন্তে অগ্রগতি হওয়ায় গ্রেফতারি পরোয়ানা দায়ের করা হবে আদালত সূত্র জানিয়েছে।
উল্লেখ্য যে মামলাটি এই বছর ১৮ই মার্চ বেশ কিছু লেখক, ব্লগার ও অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে দায়ের করা হয় যাদের বিরূদ্ধে ইসলাম ধর্ম নিয়ে অবমাননামূলক বক্তব্য প্রচারের অভিযোগ রয়েছে । একটি অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম “দৈনিক নবযুগ” নামক পত্রিকায় বিভিন্ন মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন ছাঁপা হয় যে মন্তব্যগুলোকে ইসলাম ধর্মের জন্যে অবমাননাকর বলে অভিযোগ করা হয়েছিল। মামলাটির বাদী মোঃ ফজলুল হক ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ এর অধীনে ২৯৫/২৯৫(ক) ধারার অধীনে দায়ের করেছিলেন এবং রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী শাখার বিচারক তামজিদ আহমেদ মামলাটি আমলে নিয়ে রাজবাড়ী সদরের পুলিশ থানার গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। মামলাটিতে পূর্ববর্তী আরো দুটি শুনানী হয় ২৫ই জুন এবং ১০ই সেপ্টেম্বর। দুটি শুনানীতেই রাজবাড়ী পুলিশের গোয়েন্দা বিভানের তদন্তকারী শাখা তদন্ত প্রতিবেদনের জন্যে নির্ধারিত সময় বর্ধনের অনুরোধ করে যা আদালত মঞ্জুর করেন।
০১ ডিসেম্বর তারিখেও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করেন আদালত। একই দিনে গ্রেফতারি পরোয়ানা তামিলের আবেদনও অনুমোদিত হয়। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় ২৩ ফেব্রুয়ারি ২০২৫।
মামলায় ইসরাত রশিদসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন মহিউদ্দীন মিয়া, মুনায়েম আহমেদ, মোহাম্মদ আব্দুল কাদের সুমেল, মোহাম্মদ শামীম আল মামুন, আব্দুল কাইয়ুম, মোঃ জাকির হোসাইন, মোঃ সাব্বির হোসাইন, আবু বকর সিদ্দিক, মুহাম্মাদ জাকির হোসাইন, জুবায়ের আহমেদ, শাহরিয়ার মোঃ নাফিস খান, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ মনোয়ার হুসাইন, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, মোঃ মাসুম সাজ্জাদ, মোঃ মিজানুর রাহমান, ফাতেহা তাসবি সহ প্রমুখ।
অন্যদিকে, দৈনিক নবযুগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।