Print

সারাদিন

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্, মে ১৮, ২০২৬

সারাদিন ডেস্ক

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডা–তে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রোববার সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, গত এক মাসে কঙ্গোতে ইবোলায় আক্রান্ত হয়ে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে বর্তমানে ইবোলার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৪৬ জন রোগী। তাদের মধ্যে আট জনের শরীরে পরীক্ষাগারে ইবোলা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো, রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং সীমান্ত এলাকায় স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।

ইবোলা একটি অত্যন্ত প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। সাধারণত আক্রান্ত ব্যক্তির শরীরের তরল বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে। জ্বর, দুর্বলতা, বমি, ডায়রিয়া ও রক্তক্ষরণ এ রোগের প্রধান উপসর্গ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

Nagad
Nagad