Print

সারাদিন

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

প্রকাশিত: ৭:৫১ অপরাহন, মে ২০, ২০২৬

সারাদিন ডেস্ক

পশু কোরবানি শেষ হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব বর্জ্য সম্পূর্ণভাবে পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আবদুস সালাম।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদুল আজহা উপলক্ষে নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশনের নিজস্ব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। ঈদের দিন এবং আগের রাত থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, কোরবানি শেষ হওয়ার সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যেই পুরো এলাকা পরিষ্কার করা সম্ভব হবে।

আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ১১টি পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। প্রতিটি হাটে নিয়ন্ত্রণ কক্ষ, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি টহলও জোরদার করা হবে।

Nagad
Nagad