Print

সারাদিন

রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামির স্বীকারোক্তি

প্রকাশিত: ৮:০৮ অপরাহন, মে ২০, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান আসামি সোহেল রানা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২০ মে) জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবীর একটি বাসায় শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয় বলে পুলিশ নিশ্চিত করে। হত্যাকাণ্ডটি ঘটার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Nagad
Nagad