প্রকাশিত: ৪:১১ অপরাহন, মে ২৩, ২০২৬
সারাদিন ডেস্ক
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশে ‘সহকারী কর্মসূচি সংগঠক (বিশেষ নিয়োগ)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী—
পদের নাম: সহকারী কর্মসূচি সংগঠক (বিশেষ নিয়োগ)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: চট্টগ্রাম জেলা
বেতন ও সুবিধা
শিক্ষানবিশকালে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। স্থায়ী হওয়ার পর বেতন দাঁড়াবে ৩৫,০৭৫ টাকা। পাশাপাশি সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ও দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল ও লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন তথ্য
আবেদন শুরু: ২০ মে ২০২৬
শেষ তারিখ: ১৩ জুন ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।