প্রকাশিত: ১২:২০ অপরাহন, মে ২৪, ২০২৬
সারাদিন ডেস্ক
চলতি বছরের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার (২৪ মে) স্থানীয় সময় এশার নামাজের পর মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হচ্ছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি।
হজের অংশ হিসেবে ৭ থেকে ১২ জিলহজ পর্যন্ত মিনায় অবস্থান করবেন হাজিরা। এরপর পর্যায়ক্রমে আরাফাত, মুজদালিফা এবং জামারাতে কঙ্কর নিক্ষেপসহ হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
আগামী মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে হজের মূল খুতবা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখের বেশি মুসল্লি হজ পালন করছেন। ইতোমধ্যে মক্কা ও মিনায় বিপুল সংখ্যক হাজির উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে।
সৌদি কর্তৃপক্ষ নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের হজ মিশন ও বাংলাদেশ হজ অফিস হাজিদের সেবা নিশ্চিত করতে কাজ করছে।
হজের পাঁচ দিনের মূল কর্মসূচির মধ্যে মিনায় অবস্থান, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ শেষে ১২ জিলহজ হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।