Print

সারাদিন

হামের উপসর্গে এক দিনে আরও ১৬ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:২০ অপরাহন, মে ২৪, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু।

রোববার (২৪মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৪২ শিশুর।

এ ছাড়া দেশে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬২২ শিশু। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশু।