Print

সারাদিন

ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়, ফাঁকা ঢাকায় স্বস্তির যাত্রা

প্রকাশিত: ১২:০৯ অপরাহন, মে ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

ঈদুল আজহার ছুটির আমেজে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। তবে ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে।

শুক্রবার (২৯ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ির পথে যাত্রা করা মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে অন্যান্য সময়ের তুলনায় এবার যাত্রাপথে চাপ ও বিশৃঙ্খলা ছিল কম।

যাত্রীরা জানান, যারা কাজের ব্যস্ততা বা ছুটি না পাওয়ায় ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রওনা হয়েছেন।

রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ও টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীরা বলেন, সড়কে যানবাহনের চাপ কম থাকায় এবার যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে। অনেকেই ঈদের দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে গ্রামের বাড়ি বা আত্মীয়দের বাসায় যাচ্ছেন।

এদিকে নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়াও বিভিন্ন সড়কের মোড় থেকে যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।

যাত্রীদের ভাষ্য, ফাঁকা রাস্তা ও যানজট কম থাকায় দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে না। ফলে ঈদের দ্বিতীয় দিনের যাত্রা অনেকটাই আরামদায়ক হয়ে উঠেছে।

Nagad
Nagad