Print

সারাদিন

বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন বাঁধন

প্রকাশিত: ৯:৩৮ অপরাহন, মে ৩০, ২০২৬

সারাদিন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি মাল্টিমিডিয়া অনুষ্ঠানে প্রেম, বিয়ে এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন।

অনুষ্ঠানে নতুন সম্পর্ক বা বিয়ে নিয়ে পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বাঁধন বলেন, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল। এমনকি বিয়ে করার মতো একজন মানুষকেও তিনি খুঁজে পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্কটি পরিণতি পায়নি।

বাঁধন বলেন, “সত্যি বলতে গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। আমার পছন্দমতো একজন মানুষও পেয়েছিলাম। তার পরিবারও আমাকে পছন্দ করত। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি আর এগোয়নি।”

তিনি জানান, বর্তমানে বিয়ে করার মতো উপযুক্ত কাউকে খুঁজে পাননি। তবে প্রেমের বিষয়ে তার আপত্তি নেই বলেও অকপটে স্বীকার করেন এই অভিনেত্রী।

তার ভাষায়, ‘প্রেম করার মতো দু-একজন মানুষ পেয়েছিলাম। একজনের সঙ্গে সম্পর্কও ছিল। কিন্তু বিয়ের জন্য উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বাঁধন বলেন, তিনি ইতোমধ্যে দুইবার বিয়ে করেছেন। তাই ভবিষ্যতে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে চান।

Nagad
Nagad

অনুষ্ঠানে ঈদকে ঘিরে শৈশবের স্মৃতিচারণও করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ছোটবেলায় পরিবারের সদস্যদের সঙ্গে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদ উদযাপনের স্মৃতি এখনো তার মনে উজ্জ্বল হয়ে আছে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দের চেয়ে দায়িত্ববোধের বিষয়টি বেশি অনুভব করেন বলেও জানান বাঁধন। এছাড়া রোজার ঈদে সিনেমা হলে গিয়ে ছবি দেখার স্মৃতিও তার কাছে এখনো বিশেষ হয়ে আছে।