Print

সারাদিন

পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্, জুন ১, ২০২৬

সারাদিন ডেস্ক

ডিজেলের দাম অপরিবর্তিত রেখে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। নতুন মূল্যহার সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে প্রতি লিটার ১১৫ টাকা বহাল রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল জ্বালানি তেলের দাম বড় পরিসরে বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়।

Nagad
Nagad

সর্বশেষ সমন্বয়ের ফলে এখন ভোক্তাদের প্রতি লিটার অকটেন কিনতে ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকা পরিশোধ করতে হবে।