Print

সারাদিন

হঠাৎ পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

প্রকাশিত: ১:১৮ অপরাহন, জুন ১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান সরকারের চার মাস পূর্ণ হওয়ার আগেই হঠাৎ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি মন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছেন, তাই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

হঠাৎ এ পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি।

Nagad
Nagad