Print

সারাদিন

৭২৫ জনকে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৬

সারাদিন ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক ও ২টি আর্থিকপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোতে ‘অফিসার (জেনারেল)’ পদে ৭২৫ জনকে নিয়োগ দেয়া হবে। ২ জুন থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হবে।

পদ সংখ্যা
৭২৫ জন।

চাকরির ধরন

স্থায়ী

প্রার্থীর ধরন

নারী-পুরুষ (উভয়)।

Nagad
Nagad

কর্মস্থল
যে কোনো স্থান।

বয়স

১ এপ্রিল ২০২৬ তারিখ ২১-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।

আবেদনের শেষ সময়

২ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত;