প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬
সারাদিন ডেস্ক
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন জীবনের প্রকৃত অর্থ ও অনুভূতির গুরুত্ব নিয়ে দেওয়া এক আবেগঘন বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
সম্প্রতি জীবনের গভীর উপলব্ধি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঐশ্বরিয়া বলেন, ‘জীবন তখনই সবচেয়ে অর্থপূর্ণ হয়, যখন তা মুহূর্তগুলোর মধ্যে বাঁচা যায়। সেই মুহূর্তগুলো, যা আমরা গভীরভাবে অনুভব করি এবং যা সারাজীবন হৃদয়ে অমলিন হয়ে থাকে।’
বিশ্বসুন্দরী খ্যাত এই অভিনেত্রীর বক্তব্যে জীবনের ছোট ছোট স্মৃতি, অনুভূতি এবং মানবিক সম্পর্কের গুরুত্ব উঠে এসেছে। তার মতে, বাহ্যিক সাফল্য, খ্যাতি কিংবা জৌলুস নয়; বরং জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় সেই বিশেষ মুহূর্তগুলোতে, যা মানুষের মনে দীর্ঘদিন ধরে বেঁচে থাকে।
ঐশ্বরিয়ার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগীরা তার জীবনবোধের প্রশংসা করে নানা মন্তব্য করছেন। অনেকের মতে, শোবিজ অঙ্গনের ব্যস্ততা ও গ্ল্যামারের মাঝেও জীবনের সহজ-সরল সত্যকে যেভাবে তিনি তুলে ধরেছেন, তা অনুপ্রেরণাদায়ক।
নেটিজেনদের একাংশ বলছেন, বর্তমানের ব্যস্ত ও যান্ত্রিক জীবনে ঐশ্বরিয়ার এই বার্তা মানুষকে জীবনের মূল্যবান মুহূর্তগুলো নতুন করে উপলব্ধি করতে সাহায্য করবে।
জীবন নিয়ে অভিনেত্রীর এই দৃষ্টিভঙ্গি শুধু ভক্তদেরই নয়, সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।