Print

সারাদিন

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ছুটি শেষে আজ রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় শুরু হয়েছে পাঠদান কার্যক্রম।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়। এর আগে ২১ মে শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে ছিল সাপ্তাহিক ছুটি।

নির্ধারিত ছুটি গত ৪ জুন শেষ হলেও ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলেছে। ফলে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ উপভোগের সুযোগ পেয়েছে।

ছুটি শেষে আজ থেকে শিক্ষার্থীরা আবারও নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছে। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য।

তবে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত।

এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদ্রাসাগুলোতে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে। এ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি ভোগের সুযোগ পাচ্ছে।

Nagad
Nagad