Print

সারাদিন

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ১৯, আহত ১৩৪

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩৪ জন।

সোমবার (৮ জুন) সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ মিন্ডানাওয়ের উপকূলীয় শহর জেনারেল সান্তোস সিটির কাছাকাছি সমুদ্র এলাকায়।

ফিলিপাইনের পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩৪ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইন আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট (ফিভলকস) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় এর প্রভাব ব্যাপকভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ফিলিপাইন ছাড়াও ইন্দোনেশিয়া ও জাপানসহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে পরিস্থিতি মূল্যায়নের পর অধিকাংশ সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।

তিনি উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।

Nagad
Nagad

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিভিন্ন স্থানে ভবন, সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।