Print

সারাদিন

এআইইউবিতে এনআইএলএস চ্যাপ্টারের যাত্রা শুরু

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এ নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (এনআইএলএস) এআইইউবি চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক এই আইন শিক্ষার্থী সংগঠনের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

বুধবার (৩ জুন) এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং এনআইএলএস বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ফ্রম লিগ্যাল রিসার্চ টু পাবলিকেশন: এ প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ অন অ্যাকাডেমিক রাইটিং অ্যান্ড জার্নাল পাবলিকেশন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আইন গবেষণা, একাডেমিক লেখালেখি এবং জার্নাল প্রকাশনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. তাসলিমা মনসুর, রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, প্রক্টর অধ্যাপক ড. এস. এ. এম. মনজুর এইচ. খান এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. রোবায়েত ফারদৌস সাঈদ।

এছাড়াও আইন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও এনআইএলএস এআইইউবি চ্যাপ্টারের উপদেষ্টা রোস্তমা বেগম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক ও চ্যাপ্টারের উপদেষ্টা মো. মুহতাসিম ফায়াজ।

উদ্বোধনী পর্ব শেষে অধ্যাপক ড. রোবায়েত ফারদৌস সাঈদের পরিচালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনের সমন্বয়ে ছিলেন ড. রোবায়েত ফারদৌস সাঈদ, রোস্তমা বেগম চৌধুরী এবং মো. মুহতাসিম ফায়াজ।

Nagad
Nagad

আয়োজকরা জানান, নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (এনআইএলএস) একটি স্বাধীন, অলাভজনক ও অরাজনৈতিক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বব্যাপী আইন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। এআইইউবি চ্যাপ্টারের কার্যক্রমের মাধ্যমে আইন শিক্ষার্থীদের গবেষণা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।