Print

সারাদিন

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন বাজারে এনেছে ‘জেনন’ সিরিজের নতুন ৫জি স্মার্টফোন জেনন এক্স২২ ৫জি। আধুনিক ফিচার, উন্নত পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে তৈরি স্মার্টফোনটি মধ্যম বাজেটের গ্রাহকদের কথা বিবেচনা করে বাজারে আনা হয়েছে।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ জানান, অবসিডিয়ান গ্রে ও জেনিথ গ্রিন-এই দুটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, পরিবেশক শোরুম এবং বিভিন্ন মোবাইল ফোন বিক্রয়কেন্দ্রে ফোনটি পাওয়া যাবে। এছাড়া ওয়ালটনের অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এটি কেনা যাবে।

নতুন স্মার্টফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর, যা দ্রুত ও মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে। এতে ব্যবহৃত হয়েছে এলপিডিডিআর৫ মেমোরি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‌্যাম সুবিধা উপভোগ করতে পারবেন।

ফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি ইউএইচডি আইপিএস ডিসপ্লে এবং ৬৩০ নিটস এইচবিএম ব্রাইটনেস থাকায় ভিডিও দেখা, গেম খেলা ও ইন্টারনেট ব্যবহারে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫২ সেন্সরযুক্ত প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে নাইট মোড, প্রো ভিডিও, স্লো মোশন ও ম্যাক্রোসহ একাধিক শুটিং মোড রয়েছে। ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ২কে ইআইএস সুবিধা।

ব্যাটারি ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি, যা ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং সমর্থন করে।

Nagad
Nagad

এছাড়া ফোনটিতে আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যাপ ক্লোন, অ্যান্টি-থেফট টাচ মোড, হিডেন অ্যাপসসহ নানা স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে।

ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনের সঙ্গে গ্রাহকরা পাবেন ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা এবং এক বছরের বিক্রয়োত্তর সেবা।