Print

সারাদিন

রামপুরায় কাইল্যা পলাশ গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ১

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজধানীর রামপুরায় আলোচিত সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশকে গুলি করার ঘটনায় ইমাম হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ইমাম স্বীকার করেছে যে, পলাশকে গুলি করার পর শুটারদের নিরাপদে পালিয়ে যেতে (সেফ এক্সিট) সে সাহায্য করেছিল। এই গ্রুপে আরও কয়েকজন জড়িত ছিল। ইমামের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এই ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতেও অভিযান চলছে। গুলি করার সময় মোটরসাইকেলের আশেপাশে একটি লাল রঙের গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গ্রেপ্তারকৃত ইমাম জানিয়েছে, ওই গাড়িটির সাথে এই হামলার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন পলাশ। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।