Print

সারাদিন

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড কাপ টুয়েন্টি সিক্স-এর উন্মাদনাকে কেন্দ্র করে প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশেষ ল্যাপটপ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশ।

কোম্পানিটি বাজারে এনেছে সীমিত সংস্করণের লেনোভো ইয়োগা স্লিম সেভেন আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ টুয়েন্টি সিক্স এডিশন (৮৩কিউকে০০৭এইচআইএন)। বিশ্বকাপ থিমে তৈরি এই বিশেষ ল্যাপটপে রয়েছে প্রিমিয়াম ডিজাইন, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা এবং ফিফা ওয়ার্ল্ড কাপ অনুপ্রাণিত এক্সক্লুসিভ ব্র্যান্ডিং।

কোম্পানির দাবি, বিশেষ এডিশনের এই ডিভাইসটি শুধু একটি ল্যাপটপ নয়, বরং ফুটবলপ্রেমী প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য একটি সংগ্রহযোগ্য প্রিমিয়াম ডিভাইস।

ল্যাপটপটিতে রয়েছে ১৪ ইঞ্চির ২.৮কে পি-ওএলইডি টাচ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামাট এবং ডলবি ভিশন প্রযুক্তি সমর্থন করে। এতে আরও রয়েছে ওয়াই-ফাই সেভেন, থান্ডারবোল্ট ফোর এবং ডলবি অ্যাটমস সমর্থিত স্পিকার সিস্টেম।

পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা সেভেন ৩৫৫ প্রসেসর। এছাড়া এনপিইউ সমৃদ্ধ এই কোপাইলট প্লাস পিসি সর্বোচ্চ ৮৯ টপস এআই পারফরম্যান্স দিতে সক্ষম বলে জানানো হয়েছে, যা অন-ডিভাইস এআই অভিজ্ঞতা, কনটেন্ট তৈরি এবং দৈনন্দিন কাজকে আরও দ্রুত করবে।

ডিভাইসটিতে রয়েছে ৩২ জিবি এলপিডিডিআর ফাইভ এক্স র‍্যাম এবং ১ টেরাবাইট পিসিআইই জেন ফোর এসএসডি স্টোরেজ, যা উচ্চগতির ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে।

Nagad
Nagad

উল্লেখ্য, লেনোভো বিশ্বব্যাপী শীর্ষ পিসি বিক্রেতা ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম এবং গত তিন বছর ধরে বাংলাদেশেও শীর্ষস্থান ধরে রেখেছে বলে জানায় কোম্পানিটি। প্রযুক্তি, উদ্ভাবন এবং ফুটবল উন্মাদনার সমন্বয়ে তৈরি এই বিশেষ ল্যাপটপটি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট, শোরুম এবং অনুমোদিত ডিলার পয়েন্টে পাওয়া যাচ্ছে।