Print

সারাদিন

শেয়ারবাজারে লেনদেনের সময় ১০ মিনিট বাড়াল ডিএসই

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বুধবার (১৭ জুন) থেকে লেনদেনের সময় আরও ১০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ডিএসই কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

নতুন সূচি অনুযায়ী, ডিএসইতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে নিয়মিত লেনদেন চলবে। এরপর দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত নিয়মিত লেনদেন হয়। এরপর ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশনে লেনদেন সম্পন্ন করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মিত লেনদেনের পর সময় বাড়িয়ে পোস্ট ক্লোজিং সেশন ১০ মিনিট করা হয়েছে। এই সময়ে বিনিয়োগকারীরা নতুন দামে লেনদেনের প্রস্তাব দিতে পারবেন না। তবে ক্লোজিং প্রাইসে ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকবে।

ডিএসই জানায়, এই পরিবর্তনের মাধ্যমে লেনদেন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Nagad
Nagad