প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে হেলিও। ‘হেলিও ৪৬’ নামের নতুন এই ডিভাইসটি প্রাণবন্ত ডিসপ্লে, বড় ব্যাটারি, আধুনিক ক্যামেরা প্রযুক্তি ও উন্নত পারফরম্যান্সের সমন্বয়ে সাশ্রয়ী দামে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হেলিওর হেড অব সেলস মোহাম্মদ আবু সায়েম বলেন, ‘স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। হেলিও ৪৬ সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে পারফরম্যান্সের পাশাপাশি প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে।’
নতুন এই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। ফলে ব্যবহারকারীরা গুগলের আধুনিক বিভিন্ন ফিচারের পাশাপাশি আরও সহজ ও উন্নত ইউজার ইন্টারফেস উপভোগ করতে পারবেন।
হেলিও ৪৬–এ আছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস (৭২০×১৬০০) পাঞ্চ-হোল আইপিএস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। বড় ডিসপ্লে ও উচ্চ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং, ভিডিও দেখা, অনলাইন ক্লাস এবং গেমিংয়ে আরও স্মুথ অভিজ্ঞতা পাওয়া যাবে।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট এবং ২.০ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৬ জিবি র্যাম, যা মেমোরি ফিউশনের মাধ্যমে আরও ৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে রয়েছে ১২৮ জিবি রম।
ফটোগ্রাফির জন্য হেলিও ৪৬–এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি ও ভিডিও কলে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনটিতে ৬০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। এর সঙ্গে থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
এ ছাড়া পানি ও ধুলাবালি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে আইপি৬৪ রেটিং। সংযোগ সুবিধায় রয়েছে ফোরজি, থ্রিজি, টুজি ওয়াই-ফাই, জিপিএস ও ওটিজি সাপোর্ট। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। পাশাপাশি জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ও লাইট সেন্সরও রয়েছে।
হেলিও ৪৬ পাওয়া যাবে তিনটি রঙে— টাইটেনিয়াম ফগ, অ্যাডমিরাল ব্লু ও শ্যাডো ব্ল্যাক। দেশের বাজারে ফোনটির দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা।