Print

সারাদিন

ডিএমপির দুই ডিসিকে বদলি

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

সারাদিন ডেস্ক

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা করা হয়েছে।
‎
‎শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
‎
‎অফিস আদেশে বলা হয়, ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে উপ-পুলিশ কমিশনারের দ্বায়িত্ব পালন করবেন।

অন্যদিকে ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার সাজেদুর রহমানকে ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন।
‎
‎আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পার্শ্বে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো।