Print

সারাদিন

জাতীয়তাবাদী পেশাজীবী দল খিলগাঁও থানা শাখার নতুন কমিটি অনুমোদন

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন খিলগাঁও থানা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে জি. এম. জহিরুল ইসলামকে সভাপতি এবং মো. মুনীর হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান তুহিন স্বাক্ষরিত এ কমিটিতে সম্পাদকীয় পদে ১৬ জন এবং কার্যকরী সদস্য হিসেবে ৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খিলগাঁও থানার পেশাজীবীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে। একই সঙ্গে জাতীয়তাবাদী আদর্শ, পেশাগত দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের অংশগ্রহণ আরও বাড়বে বলেও তারা প্রত্যাশা করেন।

এ সময় নবনির্বাচিত নেতারা সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করা এবং দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতা-কর্মী, পেশাজীবী ও শুভানুধ্যায়ীদের নবগঠিত কমিটিকে সহযোগিতা ও সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Nagad
Nagad