Print

সারাদিন

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

দুই হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) এ-সংক্রান্ত আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

জানা গেছে, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় জামিন চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করে তিন মামলাতেই মমতাজ বেগমের জামিন মঞ্জুর করা হয়েছে।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Nagad
Nagad