Print

সারাদিন

ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জন এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।

এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০০ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছরে মোট ৫ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Nagad
Nagad