Print

সারাদিন

ওয়ালটন-স্টার টেক-পাঠাও সহ ২০ প্রতিষ্ঠানকে সম্মাননা দিল রবি এলিট

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, সেবার উৎকর্ষ এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০টি প্রতিষ্ঠানকে ‘রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করেছে রবি আজিয়াটা পিএলসি।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীতে রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অংশীদার ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা।

সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো-ওয়ালটন, পাঠাও, স্বপ্ন ডটকম, ঢাকা ব্যাংক, আইসিডিডিআর,বি, শেয়ারট্রিপ, বাবুল্যান্ড বাংলাদেশ, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, সিক্রেট রেসিপি, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, টেস্টি ট্রিট, মিঠাই, স্যাভয়, ব্যান্ডবক্স, যান্ত্রিক, পিজ্জা ইন, চলোঘুরি ডটকম, মেন্টরস, স্টার টেক, বিডিট্যাক্স টেকনোলজি এবং গোল্ড’স জিম।

অনুষ্ঠানে রবির এমডি ও সিইও জিয়াদ সাতারা বলেন, অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ‘রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ উদযাপন করতে পেরে তারা আনন্দিত। এই আয়োজন পারস্পরিক সহযোগিতা ও গ্রাহককেন্দ্রিক সেবার যৌথ অঙ্গীকারের প্রতিফলন। অংশীদার ব্র্যান্ডগুলোর আস্থা ও ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে রবি এলিট দেশের অন্যতম শীর্ষ লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলেছে। গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী উদ্ভাবনী ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ব্যাংকিং, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, হসপিটালিটি, খুচরা বিক্রয়, শিক্ষা, প্রযুক্তি ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে রবি এলিট গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যতে এই অংশীদারিত্ব গ্রাহকসেবায় আরও নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রবি এলিট হলো রবি আজিয়াটা পিএলসির প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। বর্তমানে দেশের ১ হাজার ৫০০টির বেশি অংশীদার ব্র্যান্ডের ৫ হাজারেরও বেশি আউটলেটের মাধ্যমে ১ কোটির বেশি প্রিমিয়াম গ্রাহককে এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা, আকর্ষণীয় অফার এবং বিভিন্ন রিওয়ার্ড প্রদান করছে প্রতিষ্ঠানটি। রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে সফল এই যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখা অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা ও স্বীকৃতি জানানো হয়েছে।

Nagad
Nagad