প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
সারাদিন ডেস্ক
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, মাসুকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২০টি গ্রেপ্তারি,পরোয়ানা রয়েছে।
তিনি বলেন, আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতেই মঙ্গলবার অভিযান চালিয়ে ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মাসুকুর রহমানের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।