প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশের বাজারে নতুন এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মডেলের ২১.৪৫ ইঞ্চির ফুল এইচডি মনিটর নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। অফিসের কাজ, অনলাইন ক্লাস, পড়াশোনা এবং দৈনন্দিন মাল্টিমিডিয়া ব্যবহারের কথা বিবেচনায় রেখে মনিটরটি তৈরি করা হয়েছে।
নতুন মনিটরটিতে রয়েছে ১৯২০×১০৮০ পিক্সেল রেজুলেশনের আইপিএস ডিসপ্লে, যা প্রাণবন্ত ও পরিষ্কার ছবি প্রদর্শন করতে সক্ষম। ১০০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং, ডকুমেন্ট ব্রাউজিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মসৃণ হয়। এছাড়া ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেলের কারণে বিভিন্ন দিক থেকে দেখলেও ছবির মান ও রঙ প্রায় একই থাকে।
দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করা ব্যবহারকারীদের কথা বিবেচনায় মনিটরটিতে লো ব্লু লাইট মোড যুক্ত করা হয়েছে। এই ফিচার ক্ষতিকর নীল আলোর প্রভাব কমিয়ে চোখের চাপ হ্রাস করতে সহায়তা করে এবং দীর্ঘ সময় ব্যবহারে আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে।
মনিটরটি এইচপি ডিসপ্লে সেন্টার সফটওয়্যার সমর্থন করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ডিসপ্লের বিভিন্ন সেটিংস কাস্টমাইজ করতে পারবেন।
ডিজাইনের দিক থেকেও মনিটরটি আধুনিক। থ্রি-সাইডেড মাইক্রো-এজ বেজেল থাকায় স্ক্রিন আরও বড় মনে হয় এবং ডুয়াল মনিটর সেটআপে প্রায় সীমলেস ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যায়।
এ ছাড়া মনিটরটি এনার্জি স্টার এবং ইপিট সিলভার সার্টিফিকেশনপ্রাপ্ত হওয়ায় এটি বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব মানদণ্ড পূরণ করে।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড জানিয়েছে, ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটরের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার টাকা।