Print

সারাদিন

রেমিট্যান্সে নতুন রেকর্ড, বিদায়ী অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

সারাদিন ডেস্ক

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা প্রবৃদ্ধির হিসাবে ১৭ দশমিক ৩ শতাংশ।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে অর্জিত রেমিট্যান্স ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে বিদায়ী অর্থবছরে সেই রেকর্ডও অতিক্রম করেছে প্রবাসী আয়।

অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Nagad
Nagad