Print

সারাদিন

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা, অধিনায়ক তাওহীদ হৃদয়

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

সারাদিন ডেস্ক

আসন্ন জিম্বাবুয়ে সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়।

বুধবার (১ জুলাই) বিসিবি ঘোষিত দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার এবং শামীম হোসেন পাটোয়ারি।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আব্দুল গাফ্ফার সাকলায়েন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। দ্বিতীয় ম্যাচ ১৭ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৯ জুলাই মাঠে গড়াবে। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।

Nagad
Nagad