Print

সারাদিন

হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১১৯ শিশুর।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। বাকি ৬৩১ জন হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৬৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে এক দিনে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১১৯ জন।

এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২ শিশু। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৭ জন।

Nagad
Nagad