Print

সারাদিন

প্রচুর রিপোর্টের পর শাওনের ফেসবুক আইডি উধাও

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন-এর ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। তার বন্ধু ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ শাওনের অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।

রোববার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তামান্না সেতু লেখেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে যে পোস্টটি ঘিরে আলোচনা তৈরি হয়েছিল, সেটিও সে নিজে ডিলিট করেনি।’

তিনি আরও জানান, বিষয়টি তাকে শাওন নিজেই জানিয়েছেন।

সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন মেহের আফরোজ শাওন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগটি করেছেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা।

Nagad
Nagad