Print

সারাদিন

বিএনপি ছাড়া কারও সঙ্গে অতীতে জোট করেনি জামায়াত: শফিকুর রহমান

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

বিএনপি ছাড়া কারও সঙ্গে জামায়াতের অতীতে জোট ছিল না বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে আইনমন্ত্রীর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমি সংসদে জুলাইয়ের বক্তব্য শুনতে চেয়েছিলাম। অনেকে আবার পেছনের দিকে দৌড়াতে গিয়ে ৯৬ (১৯৯৬) সাল পযর্ন্ত গেলেন। তারা আরও একটু গেলে ৯১ (১৯৯১) সালে যেতে পারতেন। আপনি ৯৬ সালে থেমে গেলেন কেন? ৯৬ এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে।

তিনি বলেন, ১৯৯৬ সালে একসঙ্গে (আওয়ামী লীগের সঙ্গে) আমরা জোট করিনি। আমাদের জোট হয়েছে বিএনপির সঙ্গে। এর বাইরের কারও সঙ্গে জোট হয়নি। যদি এটা বলা হয় তবে ১ থেকে ১০০ পর্যন্ত পুরোটাই মিথ্যা। যারা বলেন এটা তাদের ইতিহাস জানার কমতি, এটা তাদের রাজনীতিতে অনভিজ্ঞতা।

ডা. শফিকুর রহমান আরও বলেন, মন্ত্রিপরিষদের সদস্য যখন বক্তব্য দেবেন তখন আমরা সঠিক বক্তব্য শুনতে চাই। ৯৬ (আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলন) কেন হয়েছিল সেই বক্তব্যে আমরা যাবো না। এ বিষয়ে সুযোগ পেলে এই হাউজে একদিন বলবো ইনশাআল্লাহ।

Nagad
Nagad