Print

সারাদিন

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন, ঘোষণা পরীমনির

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

সারাদিন ডেস্ক

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

বুধবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’

চলতি বিশ্বকাপে শুরু থেকেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে সরব রয়েছেন পরীমনি। দলের প্রতিটি জয় ও সাফল্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপন করছেন এবং ভক্তদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিচ্ছেন।

সম্প্রতি প্রকাশ করা একটি ভিডিওতে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে দেখা যায় তাকে। জার্সির সামনে ছিল ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘PORI’। ভিডিওতে আর্জেন্টাইন ফুটবলারদের জনপ্রিয় গোল উদযাপনের ভঙ্গিও অনুকরণ করেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এখন শিরোপা জিততে পারলেই পরীমনির দেওয়া ঘোষণাটি বাস্তবে রূপ নেয় কি না, সেটিই দেখার অপেক্ষা।

Nagad
Nagad