প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্, জুলই ২০, ২০২৬
সারাদিন ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি পোস্ট দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরী মনি। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে সরব ছিলেন পরী মনি। ফাইনালের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে তিনি আবার বিয়ে করবেন। তবে দলের পরাজয়ের পর সেই ঘোষণার প্রসঙ্গ টেনেই রসিকতার ছলে এই পোস্ট করেন অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য শেষ হয়। পরে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় স্পেন।
ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সংখ্যাগত সেই সুবিধা কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।
পরী মনির এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা ও স্পেন—দুই দলের সমর্থকরাই পোস্টটি নিয়ে নানা মন্তব্য করছেন।