Print

সারাদিন

বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র হলো যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্, জুলই ২০, ২০২৬

সারাদিন ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে আরও তীব্র আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক সংঘাত। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ এবং চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪৩০ জনের বেশি আহত হয়েছেন।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫১৭ জন আহত হয়েছেন। তবে মার্কিন হামলায় দেশটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে তেহরান এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, এটি চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে, ইরান দাবি করেছে, নজরদারি ও হামলার উদ্দেশ্যে ব্যবহৃত কয়েকটি মার্কিন ড্রোন তারা ভূপাতিত করেছে।

Nagad
Nagad

অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় চলাচলের সময় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, তারা যে এলাকাকে ‘অনিরাপদ জলসীমা’ হিসেবে চিহ্নিত করেছে, সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন কোনো জাহাজ প্রবেশ করলে সেগুলোও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে পারে।

সূত্র: আল-জাজিরা