Print

সারাদিন

ওয়ালেটে রাখা যাবে এমন আল্ট্রা স্লিম ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

প্রকাশিত: ১২:২৭ অপরাহন, জুলই ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড ‘এক্সট্রা’ ব্র্যান্ডের অধীনে বাজারে এনেছে নতুন ফিচার ফোন এক্সট্রা এক্স১। প্রতিষ্ঠানটির দাবি, ৭.৩ মিলিমিটার পুরুত্বের এই ডিভাইসটি দেশের সবচেয়ে স্লিম ফিচার ফোন, যা সহজেই ওয়ালেট বা ছোট জায়গায় রাখা যায়।

রোববার (১৯ জুলাই) থেকে দেশের বাজারে ফোনটির বিক্রি শুরু হয়েছে। সেলেক্সট্রার নিজস্ব কারখানায় উৎপাদিত এই ফোনের প্রধান আকর্ষণ এর আল্ট্রা স্লিম ডিজাইন।

সেলেক্সট্রার চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ বলেন, ‘এক্সট্রা ফোনে আমরা সবসময় ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিই। এক্স১ মডেল সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এটি বাজারে নতুন ধারা তৈরি করবে এবং ব্যবহারকারীদের স্টাইলিশ ফিচার ফোন ব্যবহারের পুরোনো অনুভূতি ফিরিয়ে আনবে।’

ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে, ১,২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং টাইপ-সি চার্জিং সুবিধা। এছাড়া কলের সময় কণ্ঠস্বর পরিবর্তনের জন্য যুক্ত করা হয়েছে ‘ম্যাজিক ভয়েস’ ফিচার। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য রয়েছে বিল্ট-ইন টর্চলাইট।

এক্সট্রা এক্স১ কালো, ধূসর ও সাদা-এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। ফোনটির সঙ্গে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে সেলেক্সট্রা।

দেশের বাজারে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা।

Nagad
Nagad