Print

সারাদিন

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং, মিলবে ৯,৮০০ টাকা পর্যন্ত ছাড়

প্রকাশিত: ১২:৩১ অপরাহন, জুলই ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের স্মার্টফোন বাজারে মূল্যবৃদ্ধির মধ্যেই মিড-রেঞ্জ স্মার্টফোন গ্যালাক্সি এ৩৭ ৫জি-এর দাম কমিয়েছে স্যামসাং। আরও বেশি গ্রাহকের কাছে এ সিরিজের আধুনিক ফিচার ও উন্নত পারফরম্যান্স পৌঁছে দিতে এই মূল্যছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন মূল্য অনুযায়ী, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯ হাজার ২৯৯ টাকা থেকে কমিয়ে ৫৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৭ হাজার ৭৯৯ টাকা থেকে কমিয়ে ৫৭ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে।

স্লিম ও আকর্ষণীয় ডিজাইনের এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।

সামনের ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে সুপার এইচডিআর ভিডিও ধারণ করা যায়, যা ভিডিওকে আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মত করে। এছাড়া ডিভাইসটিতে রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’ ফিচার, যার মাধ্যমে অবজেক্ট ইরেজার ও এডিট সাজেশন-এর মতো এআইভিত্তিক টুল ব্যবহার করা সম্ভব।

ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার চার্জে সর্বোচ্চ দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে স্যামসাং। দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এতে ৬ প্রজন্মের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৬ বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট দেওয়ার নিশ্চয়তাও রয়েছে।

স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি এ৩৭ ৫জি দেশের সব অনুমোদিত স্যামসাং শোরুমে স্টক থাকা সাপেক্ষে নতুন দামে পাওয়া যাবে।

Nagad
Nagad