Print

সারাদিন

আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

প্রকাশিত: ৮:৩৫ অপরাহন, জুলই ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন হবে নিরপেক্ষ এবং জনপ্রতিনিধিদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে।

বুধবার (২২ জুলাই) রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছামতো বরখাস্ত করা উচিত নয়। একই সঙ্গে সরকারি ত্রাণ যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং গরিব মানুষের অধিকার নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

চেয়ারম্যান ও মেম্বারদের ভাতা বৃদ্ধির বিষয়েও সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্মানজনক পর্যায়ে নেওয়ার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রকে আরও কার্যকর ও শক্তিশালী করে। চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে এ কার্যক্রমে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, এবার থেকে ত্রাণ বরাদ্দ এপ্রিলের পরিবর্তে সেপ্টেম্বর মাসে দেওয়া হবে, যাতে বছরের বাকি সময়ের মধ্যে সুষ্ঠুভাবে তা বিতরণ করা সম্ভব হয়।

Nagad
Nagad