Print

সারাদিন

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভেসে, উদ্ধার ২ শ্রীলঙ্কান জেলে

প্রকাশিত: ৯:০৪ অপরাহন, জুলই ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

বঙ্গোপসাগরে টানা ৩৬ দিন ভেসে থাকার পর কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে দুই শ্রীলঙ্কান জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুজনের দাবি, কাঁচা মাছ খেয়ে এবং সীমিত পানিতে কোনোভাবে তারা বেঁচে ছিলেন।

শনিবার (২৫ জুলাই) মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এসএইচ চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগি পিয়াওয়াটিং (৩০)। তারা নিজেদের বাবা-ছেলে এবং শ্রীলঙ্কার নাগরিক বলে পরিচয় দিয়েছেন।

পুলিশ জানায়, স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, বুধবার (২২ জুলাই) বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছে একটি ফাইবার ট্রলারে ভাসমান অবস্থায় ওই দুই ব্যক্তিকে দেখতে পান জেলেরা। পরে তাদের উদ্ধার করে নিজেদের মাছ ধরার নৌকায় তুলে মহেশখালী নিয়ে আসেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে তারা মহেশখালীতে পৌঁছান।

উদ্ধারকারী জেলে দলের মাঝি জিয়াউর রহমান জানান, মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে তারা সাগরে ভেসে যান। জীবন বাঁচাতে একটি বড় মাছ ধরে কাঁচা অবস্থায় খেয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের মধ্যেও তারা কোনোভাবে টিকে ছিলেন।

মহেশখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুজনই শ্রীলঙ্কার নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নিখোঁজ হওয়ার ঘটনা এবং দীর্ঘদিন সাগরে ভেসে থাকার বিষয়টি যাচাই করা হচ্ছে।

Nagad
Nagad

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে