Print

সারাদিন

৩০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্, জুলই ২৬, ২০২৬

সারাদিন ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ বাড়লেও চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানায়, শিক্ষা বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে। ২৭ জুলাই সরকারি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং ৩১ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় ৩০ জুলাইকেই সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম করেছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

Nagad
Nagad

তবে শিক্ষা মন্ত্রণালয় বা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এখনো ফল প্রকাশের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।