Print

সারাদিন

মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জন নিহত, আহত অন্তত ৭

প্রকাশিত: ৯:২৩ অপরাহন, জুলই ২৮, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে নারী-পুরুষ অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়, গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসের ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Nagad
Nagad

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেন এবং দেয়াল ধসের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেন।