Print

সারাদিন

শিল্পখাতের গ্যাস সংকট সমাধানে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২:৫৮ অপরাহন, জুলই ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

শিল্পখাতের চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বন্ধ ও ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর প্রকৃত অবস্থা জানতে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে সরকার।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শওকত আজিজ রাসেল আরও বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করছেন। এ খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা আশাবাদী।

তিনি জানান, পুরোপুরি বন্ধ এবং আংশিকভাবে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোর কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নির্ধারণে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার।

বিটিএমএ সভাপতি বলেন, এসব তথ্য বিশ্লেষণ করে শিল্পখাতের গ্যাস সংকট মোকাবিলা এবং উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Nagad
Nagad