Print

সারাদিন

যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

প্রকাশিত: ৩:০৪ অপরাহন, জুলই ২৯, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচজনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ জানায়, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সম্প্রতি তার দুই সহযোগী গ্রেপ্তার হওয়ার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে তাকে এবং আরও চারজনকে আটক করা হয়।

এর আগে গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

Nagad
Nagad

গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।