Print

সারাদিন

জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম

প্রকাশিত: ৮:৫১ অপরাহন, জুলই ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন ‘ভয়হীন বাংলাদেশ’ বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের কারণেই মানুষ আজ নির্ভয়ে কথা বলতে পারছে। এই অর্জন ধরে রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

বুধবার (২৯ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘জুলাইয়ের অদম্য ঐক্য এবং বিজয়ের ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন কোনো আকস্মিক ঘটনা ছিল না; দীর্ঘদিনের দমন-পীড়ন, বঞ্চনা এবং মানুষের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এটি। আন্দোলনের প্রতিটি ধাপ, শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস কয়েক ঘণ্টার আলোচনায় শেষ হওয়ার নয়। এ আন্দোলন নিয়ে ইতোমধ্যে গবেষণা, বই প্রকাশ এবং একাডেমিক আলোচনা শুরু হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Nagad
Nagad