Print

সারাদিন

বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্, জুলই ৩১, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ স্বপ্ন। ব্লক-এফে অবস্থিত ১০ হাজার ২০০ বর্গফুটের নতুন এই আউটলেটটি প্রতিষ্ঠানটির ৯৭৫তম শাখা।

নতুন আউটলেটটি প্লট-৬৩৩/এ, ব্লক-এফ, রোড-১৯, সাবরিনা সোবহান ফোর্থ অ্যাভিনিউতে, বসুন্ধরা ব্লক-এফ জামে মসজিদের পাশে অবস্থিত। এর মাধ্যমে এলাকার বাসিন্দারা আরও সহজে আধুনিক, মানসম্মত ও সুবিধাজনক কেনাকাটার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, হেড অব অপারেশন (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) মো. কৌশিক রহমান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, বসুন্ধরার এফ, এল, এম ব্লকসহ আশপাশের এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এখানে একটি স্বপ্ন আউটলেট চালুর দাবি জানিয়ে আসছিলেন। গ্রাহকদের প্রয়োজন ও সুবিধার কথা বিবেচনা করেই নতুন এই শাখা চালু করা হয়েছে।

তিনি বলেন, ‘গ্রাহকরাই আমাদের এগিয়ে যাওয়ার সাহস জোগান। টানা ১০ বছর ধরে স্বপ্ন সেরা রিটেইল ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে। বর্তমানে দেশের সব ক্যাটাগরির ব্র্যান্ডের মধ্যে স্বপ্ন ষষ্ঠ অবস্থানে রয়েছে, যা গ্রাহকদের আস্থারই প্রতিফলন।’

নতুন এই আউটলেটে এক ছাদের নিচে তাজা মাছ, মাংস, ফলমূল, শাকসবজি, নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য, দুগ্ধজাত খাদ্য, বেকারি, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার পণ্য এবং গৃহস্থালির প্রয়োজনীয় বিভিন্ন পণ্য পাওয়া যাবে।

Nagad
Nagad

স্বপ্ন জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন আউটলেট চালুর মাধ্যমে আধুনিক রিটেইল সেবার পরিধি সম্প্রসারণের কাজ অব্যাহত রয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য মানসম্মত পণ্য, সহজলভ্য সেবা এবং উন্নত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।